banglahour

মোদিকে সাথে নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরে আসতে হতে পারে -হাসনাত আব্দুল্লাহ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:৪৬ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯ টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন,  তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার মত মোংলায় গুমের পুনরাবৃত্তি ঘটেছে।যা, কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে।  

তিনি অভিযোগ করে বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন, আজ সেই দলটিই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনা কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রাখা হয়েছে।

"তিন দাবি করেন,  আমরা দেখেছি, শেখ হাসিনা যেই দেশে যায়, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। পরিস্থিতি এমন হয়েছে যে, উনি বাংলাদেশ আসলে শুধু নিজে না, মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হতে পারে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।"

 

পথসভা ও পদযাত্রা শেষে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ন সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

এতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল