banglahour

পিরোজপুরে স্বর্ণের দোকানে চুরি

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৫ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে আপন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে  চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে   উপজেলার দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের মালিকানাধীন এ স্বর্ণের দোকানের পেছনের দেয়াল ভেঙে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
দোকানের মালিক বাবুল কর্মকার জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেয়াল ভাঙা। পরে হিসাব করে দেখা যায়, দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৫ আনা স্বর্ণ এবং ৮০ ভরি রুপা চুরি হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তার চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।


এ বিষয় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,
ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল