banglahour

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী কুরিয়ার পার্সেলে মাদক, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৮ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ  সিরাপ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪ টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের শাপলা সিনেমা হলের সামনে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিএনসির জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য প্রস্তুত আমের ক্যারেট তল্লাশি করে ১০০ বোতল  সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০), পিতা- মো. শফিকুল ইসলাম, মাতা- মোছা. ডিজিয়ারা বেগম, গ্রাম- হাউসনগর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল