banglahour

ম্যানিলায় বাংলাদেশ-ফিলিপাইন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১১ ঘন্টা আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১০ অপরাহ্ন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের পররাষ্ট্র সচিব মা. তেরেসা পি. লাজারোর সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার Treaty of Amity and Cooperation (TAC)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে দুই দেশের মধ্যে নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।


পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আসিয়ান (ASEAN)-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে ফিলিপাইনের কাছে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার করার প্রচেষ্টায় সমর্থন কামনা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতেও ফিলিপাইনের সহযোগিতা চান তিনি।


বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। দুই নেতা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল