
(৩ ঘন্টা আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ১২:৫৬ পূর্বাহ্ন
৮৮ ব্যাচের ময়মনসিংহ জেলা প্যানেলের পক্ষ থেকে সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ (শুক্রবার) নগরীর গ্রীন পয়েন্ট রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে দিনব্যপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলার বন্ধুদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন, জেলা ক্রীড়া সংস্থা সভাপতি মাহাবুবুল আলম, সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর ফরহাদ আলম, স্বর্নালী ডায়াগোনষ্টিকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাচ্চু, মেমোরিয়াল ডায়াগোনষ্টিকের পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী শাহিন আলম, রয়েল মিডিয়া কলেজের অধ্যক্ষ শুভাশিস পাল, কৃষিবিদ সঞ্জয় কুমার, পুবালি ব্যাংকের ব্যবস্থাপক শ্যামল কুমার, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপক সেলিমা বেগমসহ নগরীর গন্যমান্য ব্যবসায়ী, চাকুরিজীবি এবং বিভিন্ন শ্রেনী পেশার ৮৮ সালের এসএসসি বন্ধুরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনার বন্ধুরা।
কেক কেটে উদ্বোধনী ঘোষণা করেন অধ্যক্ষ মো: কামরুল হাসান মিলন।
পরে ময়মনসিংহ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর সেলিমা বেগমের সঞ্চালনায় বিভিন্ন বন্ধুদের স্মৃতিচারনে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের আকর্ষণীয় পুরুস্কারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।