
(৩ মাস আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৫:৩৪ অপরাহ্ন
পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটার হোটেল সৈকতের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বায়েজিদ রানা এবং কুয়াকাটা পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসুল্লির নেতৃত্বে একদল সন্ত্রাসী হাতুড়ি দিয়ে বাচ্চুর ওপর হামলা চালায়।
হামলায় কে এম বাচ্চুর মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা তুলাতলী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।