banglahour

খুলনা হরিণটানা থানার মোস্তফা মোড় টুটুলনগরের ভাড়াটিয়া বাসায় ৯ বছ‌রের এক মাদ্রাসার ছাত্রী‌কে শ্লীলতাহা‌নির অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৯ অপরাহ্ন


খুলনা হরিণটানা থানার মোস্তফা মোড় টুটুলনগরের ভাড়াটিয়া বাসায় ৯ বছ‌রের এক মাদ্রাসার ছাত্রী‌কে শ্লীলতাহা‌নির অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।


শ্লীলতাহা‌নির শিকার ওই শি‌শু‌টি‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ান স্টপ সা‌র্ভিস (ও‌সিস‌ি)তে  ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এই ঘটনা ঘটে। 


পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর টুটুলনগর এলাকায় প্রতিবেশী মফিজুর রহমান মফিজ মোবাইল দেখানোর প্রলোভন দিয়ে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যায়। ‌সেখা‌নে তার বি‌ভিন্ন স্পর্শকাতর স্থা‌নে কামাড় দি‌য়ে শ্লীলতাহা‌নি ক‌রে। 


প‌রে শিশু‌টির মা টের পে‌য়ে তার মে‌য়ে‌কে জিজ্ঞাসা কর‌লে শিশু‌টি তার মা‌কে সব ঘটনা ব‌লে। এ ঘটনায় শিশুটির বাবা হরিণটানা থানায় ম‌ফিজুর রহমান ম‌ফিজ‌কে আসামী ক‌রে শুক্রবার রা‌তে মামলা দায়ের করেন। মামলার প‌রেই অভিযুক্ত মফিজ গা ঢাকা দি‌য়ে‌ছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল