
(৩ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:১৪ অপরাহ্ন
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে জেলা প্রশাসকের ‘ক্লিন সানডে’ কর্মসূচি উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা এই স্লোগানে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে ‘ক্লিন সানডে’ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন।
সকালে নগরীর মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এসময় তিনি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন এবং স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।
জেলা প্রশাসক জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি রবিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন এবং পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।