
(৩ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৭ অপরাহ্ন
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে শশুর বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে স্বামী ও স্ত্রীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু। স্থানীয়রা জানায় দুপুর আনুমানিক ১:৩০ মিনিট বা দুপুর ২ ঘটিকার সময় মেয়ে এবং জামাই বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়,এসময় নদীতে নেমে গোসল করা অবস্থায় হঠাৎ করে জামাই পানিতে ডুবে যায় পরে তা মেয়ে দেখতে পেয়ে তার জামাইকে উদ্ধার করতে গিয়ে তারা দুজনেই সেখানে ডুবে যায়,পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
মেয়ে এবং জামাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।