banglahour

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় নিয়োজিত হলো আনসার বাহিনী

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:৩৪ অপরাহ্ন


 

স্বাস্থ্য প্রশাসনকে শক্তিশালীকরণ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার বাহিনীর সদস্য নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

এ বিষয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন বলেন, "স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডাক্তার-রোগীদের নিরাপত্তায় আনসার বাহিনী নিয়োজিত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। এখন থেকে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে।"

সরকারের এই উদ্যোগের ফলে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সারাদেশে একযোগে ইউএইচএফপিও ফোরামের তত্ত্বাবধানে সরকারকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচি সপ্তাহব্যাপী পালিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল