banglahour

খালিশপুরে চোরচক্রের ৩ সদস্য ও মাদক কারবারি আটক, ৪০ পিস ইয়াবা জব্দ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৭:২৯ অপরাহ্ন


খা‌লিশপু‌রে‌ চোরচ‌ক্রের ৩ সদস‌্য ও মাদক কারবারী আটক, ইয়াবা জব্দ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদক কারবারে জড়িত তিনজনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।


​আটককৃত ব্যক্তিরা হলেন, ​মোঃ হাসিবুর রহমান শাকিল (৩৯) পিতা- মৃত আজাহার আলী শিকদার, চরেরহাট আইয়ুব আলী কলোনী,  ​মোঃ রমজান শিকদার (২৩), পিতা- মোঃ ইসরাফিল শিকদার, ভালুয়ার বিল, খালিশপুর,  ​মেহেদী হাসান (২৯) পিতা- মোঃ সেলিম হাওলাদার, চরেরহাট মেইন রোড, খালিশপুর। খা‌লিশপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ শাজাহান আহ‌মেদ জানান,
​চরেরহাট পোর্ট রোড আইয়ুব আলী কলোনীর ২৩ নম্বর টিনসেড বাড়িকে উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইশতিয়াক অভিযান পরিচালনা করে তাদের আটক করেন এবং তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।


​মামলা ও আইনি ব্যবস্থা: আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চুরির একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় এসআই মোঃ ইশতিয়াক বাদী হয়ে খালিশপুর থানায় মাদক আইনে মামলা (মামলা নং-১৩) দায়ের করেছেন। রোববার বেলা ৩টায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল