banglahour

ভোলাহাটে র‍্যাব-৫ এর অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ৫:০১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।
র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৬ জুলাই) ভোর প্রায় ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার গোহালবাড়ী ইউনিয়নের পলাশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। 


গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। 
র‍্যাব জানায়, জব্দকৃত ফেন্সিডিলের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলাহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 
র‍্যাব-৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল