banglahour

খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ৫:৩৯ অপরাহ্ন

খুলনা নগরীর লবণচরা এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্যে গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এ হামলার ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত আরিফের ভাই সজীব সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই সময়েও এভাবে প্রকাশ্যে গুলি ও কোপাকুপির ঘটনা এতটা ছিল না। এখন বৈধ নির্বাচিত সরকারের আমলে কেন সহিংসতা বাড়ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, সেটাও প্রশ্নের মুখে।


লবণচড়া থানার ডিউটি অফিসার এসআই তমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পুলিশ জানায়, হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর চরম উদ্বেগ বিরাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল