banglahour

মালদ্বীপ সফর শেষে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৫:২১ পূর্বাহ্ন

মালদ্বীপ সফর শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।


বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, পর্যটন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।


উভয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।


সংশ্লিষ্ট মহলের মতে, এ সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল