banglahour

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র‍্যাব-৯-এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:৫৮ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯।
ভোর ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১-এর একটি দল সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।


র‍্যাব জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে একটি প্রাইভেটকারে করে মাদক ঢাকার দিকে পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে সংকেত দিলে গাড়িচালক পালানোর চেষ্টা করলে র‍্যাব ধাওয়া করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাড়িটি থামাতে সক্ষম হয়।
এ সময় গাড়ি থেকে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের পেছনের অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোটোলা এলাকার আরিফ (৩৫) এবং একই উপজেলার মনোহরপুর এলাকার মো. বারিকুল ইসলাম (২৭)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পালাতক সহযোগীসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।


এ ঘটনায় আটক দুইজন ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারসহ তাদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল