banglahour

আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:৫৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতিতে একটি সালিশে বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে আইনজীবীদের হামলায় ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী কয়েকটি পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মে বিকেলে একটি সালিসকে কেন্দ্র করে বিরোধের এক পর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এসময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাদেরকে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। এমনকি উদ্বার করে হাসপাতালে নেয়ার পথেও পুলিশের কাছ ছিনিয় নিয়ে বেধড়ক মারধর করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মারধর করে উল্টো আইনজীবীরাই মামলা করে। গত প্রায় আড়াই মাস ধরে তারা কারাগারে থাকলেও জামিনে বাধা দিচ্ছে আইনজীবীরা। অথচ তাদের মধ্যে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল