banglahour

নজরুল বর্ষ বিভাগীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতিমূলক সভা খুলনায়

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৭:০০ অপরাহ্ন


নজরুল বর্ষ বিভাগীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতিমূলক সভা খুলনায়।
নজরুল বর্ষ’ বিভাগীয় পর্যায়ে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (মঙ্গলবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানে তাঁর পদচারণা রয়েছে। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিস্ময়কর। নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি আরও বলেন, ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। নজরুল বর্ষ পালনে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন।

প্রস্তুতিমূলক সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, আসনার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এসএম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যমকর্মী, এনজিওসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংগীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল