banglahour

স্বাস্থ্য সেবায় পিছিয়ে নেই বেসরকারি হাসপাতাল

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৬, বুধবার, ৬:০৭ অপরাহ্ন


নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর রাহমা হাসপাতাল। 


এই বদলগাছী সদর উপজেলার চাকরাইল গ্রামে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা যায় এই হাসপাতালটি ২০২৩ সালে তার পথচলা শুরু করেন। হাসপাতালটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন স্বনামধন্য  শিশু কিশোর ও নবজাতক বিশেষজ্ঞ  ডা: এম,এ কে আজাদ চৌধুরী। 


তিনি তার ব্যক্তিগত/ নিজ উদ্যোগে এই হাসপাতালটি তার নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন গ্রামের মানুষকে সেবা দেওয়ার জন্য। প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে জানা যায় যে তাহারা তিন ভাই ও প্রতিষ্ঠাতাগন সবাই স্বনামধন্য  ডাক্তার।


তাদের ইচ্ছা ও স্বপ্ন  কম খরচে স্বল্প মূল্যে গ্রামের মানুষ সহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা সেবা প্রদান। 
এখানে মোট ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার নার্স সহ ৫জন স্টাফ  প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন।এছাড়াও এখানে এই হাসপাতালটিতে স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নীরিক্ষা, আল্ট্রাসানোগ্রাম সহ, ইসিজি,এক্সরে সহ সকল পরীক্ষা কম খরচে করতে পারে এখানকার স্থানীয় জনগণ বলে জানিয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে সরকারি সুযোগ সুবিধা পেলে হাসপাতালটি আরো অনেক দূর এগিয়ে  যেতে পারবে এবং চিকিৎসা ও সেবার মান আরো নিশ্চিত করতে পারবে বলে মনে করেন।
তাই স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই প্রতিষ্ঠানটির প্রতি সুদৃষ্টি রেখে যদি সরকারি / আধা-সরকারি করনের ব্যবস্থা গ্রহণ করেন তাহলেই সম্ভব এই এলাকায় মানুষ স্বাস্থ্য ও সেবার মান নিশ্চিত করা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল