banglahour

সকল প্রকার প্রভাবমুক্ত সাংবাদিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১০:৫৯ অপরাহ্ন

সকল প্রকার প্রভাবমুক্ত ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি সুনীল দাস।


সভায় সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে খুলনা সাংবাদিক ইউনিয়ন কাজ করে যাবে। তারা আগামী দিনে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল