banglahour

বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবেঃ কেসিসি প্রশাসক মঞ্জু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৭ পূর্বাহ্ন


বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবেঃ কেসিসি প্রশাসক মঞ্জু। 
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে।

কেসিসি’র পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজ আরো সহজ হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগর গঠনে তিনি নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


কেসিসি প্রশাসক আজ বুধবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে ‘‘কাইমেট স্মার্ট সার্কুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্লান এন্ড কমপোস্ট প্রিপারেশন’’-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘‘কাইমেট-রিজিলিয়েন্ট কিন সিটিজ ( থ্রি-সি)’’ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।


প্রশিণে জলবায়ু-স্মার্ট সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের ধরন ও ব্যবস্থাপনা, বর্জ্য সনাক্তকরণ ও পৃথকীকরণ, কম্পোস্টিং প্রক্রিয়া, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান প্রণয়ন, মার্কেটিং ও মূল্যায়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। এছাড়া কম্পোস্ট চেম্বার প্রস্তুতি, স্তর বিন্যাস, গুণগত মান নিয়ন্ত্রণ, কম্পোস্ট সংগ্রহ ও প্যাকেজিং বিষয়ে হাতে-কলমে প্রশিণ দেয়া হয়। প্রশিণের মাধ্যমে জলবায়ু-স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন এবং সার্কুলার অর্থনীতি বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে খুলনা মহানগরীর পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রশিক্ষণার্থীরা ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার পরিদর্শন করেন।


প্রশিণে প্রশিক হিসেবে দায়িত্ব পালন করেন থ্রি-সি প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোসলেহ উদ্দিন ও গাজীপুরের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান। প্রশিণের সার্বিক সমন্বয় করেন থ্রি-সি প্রকল্প-খুলনার সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমানসহ কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুপারভাইজার, ২১ ও ২২ নং ওয়ার্ডের সচিব, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির (ডব্লিউডিএমসি) সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের প্রতিনিধি, আজীবন সদস্য, যুব স্বেচ্ছাসেবক, প্রকল্প কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন প্রশিণে অংশগ্রহণ করেন।


সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকাল থেকে তিনি নগরীর দিলখোলা রোড, মিস্ত্রিপাড়া খালপাড় রোড, ইসলামপুর রোড, পিটিআই মোড় ও আহসান আহমেদ রোডসহ মিস্ত্রিপাড়া বাজার ও সংলগ্ন এলাকার মশক নিধন কার্যক্রমসহ পরিস্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের উন্নয়ন কাজসহ সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোল্লা মো: মাসুম রশিদ, কেসিসি’র সাবেক কাউন্সিলর মো: শমসের আলী মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল