banglahour

হিজলায় মিথ্যা অপবাদে যুবককে বেদম মারধরের অভিযোগ

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪৩ পূর্বাহ্ন


বরিশালের হিজলা উপজেলার হরিনাথ পুর  ইউনিয়নের ছয়গাও গ্রামের মিরাজ (৩০) নামে এক যুবককে মিথ্যা অপবাদে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পাশ্ববর্তী ডিগ্রীরচর বাজারের মাসুদ , রায়হান,হাকিম বিশ্বাস সহ ৪/৫ জনের বিরুদ্ধে।


এ ঘটনায় হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত মিরাজ হোসেন ছয়গাও গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে । ২৮ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় পার্শ্ববর্তী ডিগ্রীরচর গ্রামে  নানা বাড়িতে যাওয়ার সময় পথরোধ করে। তখন সেখান ধরে তাদের বাড়িতে নিয়ে মারধর করে।


ঘটনার সূত্রে জানা যায়, আহত মিরাজের বন্ধু আয়নাল হকের সাথে ডিগ্রি চর বাজার একটি মেয়ের বিবাহ ঠিক হয়। এবং পরে সেই বিবাহ ভেঙে যায়। বিবাহ ভাঙ্গার কারণ হিসেবে মিথ্যা অপবাদ দিয়ে মিরাজের উপর হামলা চালানো হয় ।


আহত মিরাজ জানান, মাসুদ, রায়হান, হাকিম বিশ্বাস সহ ৪/৫ জন আমাকে নানা বাড়ি যাওয়ার পথরোধ  নিয়ে মারধর করে। পরে এখান থেকে গাড়িযোগে আবার মেয়েদের বাড়িতে নিয়ে সেখানে একটি রুমের মধ্যে আটকে রেখে আবারো আমার উপর নির্যাতন চালানো হয় এবং মোবাইলে ভিডিও ধারণ করে জোরপূর্বক বিয়ে ভাঙ্গার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।


হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল