
(৩ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। ২০২৬ সালের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই ) ঢাকার পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভায় ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার শামীমা পারভীন তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।