banglahour

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৫ অপরাহ্ন

বাংলাদেশে প্রথম সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।


বৈঠক শেষে এক বার্তায় রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, “বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, সে বিষয়ে আলোচনা করতে পেরে খুব ভালো লাগলো। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।”


কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


বিশেষ দূত সার্জিও গরের এই সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সহযোগিতার নতুন সম্ভাবনাও উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল