banglahour

খুলনা টুটপাড়ায় দুর্বৃত্তর গুলিতে যুবলীগ কর্মী নিহত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১২:২৫ অপরাহ্ন


খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তর গুলিতে ইসমাইল নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। বৃহসপতিবার দিবাগত রাত সোয়া ১২টায় বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হত্যাসহ একাধিক মামলার আসামি ও কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী । তিনি ওই এলাকার মো : শাজাহানের পুত্র।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে  লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইল মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। গুলি বর্ষণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে জন্য অভিযানে নেমেছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল