banglahour

জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ৫:৩৯ অপরাহ্ন

 

সিলেটের জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামের মোটর সাইকেল আরোহী নিহত।

শুক্রবার (৩১জুলাই) সকাল অনুমান ১০টার সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফৌদ এলাকার দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সিলেটের আখালিয়া হতে ছেড়ে আসা তামাবিলগামী বিজিবির পিকআপ (সিলেট-ঠ-১১-০০৩২) সঙ্গে দরবস্তগামী মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটটনা ঘটে। দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

দূর্ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মা নামক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

দূর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের টিম জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের টিম হাসপাতালে পৌছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন বলে জানান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল