banglahour

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১১:০৩ অপরাহ্ন

বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন।


পরিদর্শন শেষে এক বার্তায় রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প, যেখানে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই শিবিরে মানবিক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।


মার্কিন বিশেষ দূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বের অন্যান্য অংশীদার দেশ ও সংস্থাগুলোকেও তাদের অবদান বাড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে বৈশ্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল