
(১ দিন আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ১২:৫৩ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একই সময়ে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের একজন হবিগঞ্জ এবং অপরজন সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন