banglahour

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ১২:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।


শুক্রবার এক বার্তায় রাষ্ট্রদূত সার্জিও গর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।


তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আমাদের অংশীদারিত্ব উন্নত করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগগুলো নিয়ে আলোচনা করেছি। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার, এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব।”


রাষ্ট্রদূত গরের এই মন্তব্য দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে পারস্পরিক আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।


বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল