banglahour

চাঁদার দাবিতে কৃষকের ১ হাজার ৪০০টি পেঁপে গাছ কেটে দেয়ার প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ৫:২৮ অপরাহ্ন


পাহাড়ে জেএসএস-এর এই সন্ত্রাসী রাজত্ব আর বরদাস্ত করা হবে না। মেহনতি মানুষের ওপর এই জুলুম বন্ধ না হলে পাহাড়ি-বাঙালি এক হয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা।


শনিবার (১ আগষ্ট) সকালে জে এস এস সন্ত্রাসী কর্তৃক চাঁদার দাবিতে কৃষকের ১হাজার ৪শতটি পেঁপে গাছ কেটে ফেলার প্রতিবাদে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থ কৃষকের উপযুক্ত ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা এই হুশিয়ারী উচ্চারণ করেন। এর আগে শহরের বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম, এসময়ে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহ- সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কৃষক খলিলুর রহমানের বাগান ধ্বংসকারী জেএসএস সন্ত্রাসী শান্তি রঞ্জন চাকমাসহ জড়িত মূল হোতাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমানকে সরকারিভাবে উপযুক্ত ক্ষতিপূরণের দাবী জানান বক্তারা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল