banglahour

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ৭:২৮ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের সেন্টু মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি গণমিছিল শহরের গাবতলা, বড় ইন্দারা মোড়, নিমতলা ও বাতেনখাঁ এলাকা প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে দলের নেতারা জুলাই সনদের বিভিন্ন দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।


কর্মসূচিতে জেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। গণমিছিল চলাকালে শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল অগ্রসর হয়।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল