banglahour

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল ও সমাবেশ

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ৯:৪৮ অপরাহ্ন


নড়াইল প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১ আগস্ট) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ, মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু।


অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় বক্তব্য দেন  যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহি।

সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আল আমিন, জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন এবং জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।


বক্তব্যে জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, “আপনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের গর্বিত সন্তান এবং আপনার মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। আপনি সেই পরিবারের সন্তান।

 বাংলাদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে। তাই জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করবেন না। এর পরিণতি ভয়াবহ হতে পারে।”
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল