banglahour

কিশোরগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সালাহ্ উদ্দিন, সম্পাদক রিপন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ১১:২০ অপরাহ্ন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ শাকিল এবং সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমানের উপস্থিতিতে জেলার ৭৬ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কণ্ঠভোটের মাধ্যমে জেলা শাখার সভাপতি হিসেবে মো. সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান রিপনকে নির্বাচিত করেন।


নবনির্বাচিত সভাপতি মো. সালাহ উদ্দিন বলেন, সহকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন বলেন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাব।
এ সময় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।  


আগামী  একসপ্তাহের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনের সম্মতিতে পূর্ণাঙ্গ কমিটি  গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল