banglahour

রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৫:৫৩ অপরাহ্ন

 

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২ আগস্ট)  বেলা ১১ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য মজিবর রহমান। সভায় আরও বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, আবুল কালাম মো. মোস্তফা, তোফাজ্জেল হোসেন, সহ সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, গোয়ালন্দ উপজেলা কৃষক নেতা ও জেলা কমিটির সদস্য ক্বারী মো. শাহাবুদ্দিন ।

সঞ্চালনা করেন সংগঠনের  সাধারণ সম্পাদক মজিবর রহমান। 
সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে  অন্তর্বর্তীকালীন সরকার একটি দেশ বিরোধী অবৈধ বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে এদেশের কৃষি ধ্বংস হবে।কৃষককে দুর্বিষহ দিন কাটাতে হবে।

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি ধ্বংস হওয়া মানে এই দেশের স্তম্ভ ধ্বংস হওয়া। তাই এই চুক্তি বাতিলের জন্য সরকারকে বাধ্য করা হবে। এসময় কৃষক সমিতির আন্দোলনের মুখে হাট- বাজারে কৃষি পণ্য বিক্রিতে ধলতা বন্ধে কঠোর আন্দোলনের গড়ে তুলতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামি ফেব্রুয়ারিতে সংগঠনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে আগামি মধ্যে জেলার সকল শাখা সম্মেলন শেষ করার নির্দেশ প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল