
(৩ মাস আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৯:১৩ অপরাহ্ন
খুলনায় র্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল,
ম্যাগাজিন ও গুলিসহ 'বি কোম্পানির' তিন সন্ত্রাসী গ্রেফতার
খুলনার লবণচরায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ 'বি কোম্পানির' তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার দুপুর সাড়ে ১২টায় লবণচরা রায়পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব- ৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, রবিবার দুপুরে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ' বি কোম্পানির' সদস্য মোঃ ইলিয়াস সরদার, মোঃ সুজন ও মোঃ নান্না বেপারিকে আটক গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিতে নান্না বেপারির বসত ঘরে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও নগদ এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মেট্রেপলিটনসহ পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ।