banglahour

শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত

শিক্ষা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ২:৪০ অপরাহ্ন

ঢাকা: মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। পবিত্র শবে কদর উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বিশ্ব মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন।

পবিত্র শবে কদর উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সহস্র মাসের চেয়েও উত্তম পূণ্যময় রজনী শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ্ বিশ্ব বাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মার কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক। প্রতি বছর বরকতময় এই রাত আমাদের ছ্ট্টো জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহা সম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।

মহান আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল