banglahour

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৩ অপরাহ্ন

 

সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়।  

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায়। তাদের বয়স ৬ মাস।

এই দুই শিশু সহ সিলেটে হাম ও উপসর্গে ১১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে- সিলেট অঞ্চলে নতুন করে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন   ৯১ জন রোগী। বর্তমানে হাম ও উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন রোগী ভর্তি রয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল