banglahour

সম্মিলিত উদ্যোগে সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে ; সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৫ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষার ক্ষেত্রে সিলেট ছিল দেশের অন্যতম অগ্রবর্তী অঞ্চল। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহ্য, ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য দেশজুড়ে সমাদৃত ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় আমরা সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে পড়েছি। এখন সম্মিলিত উদ্যোগে সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে।

দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের অনুরোধ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমাল কান্তি দেব এবং সাবেক সভাপতি মো. আসাদ খান।

অনুষ্ঠানে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোতাহার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল