banglahour

রাজবাড়ীতে পাইকারা মোড়ে গোল্ডেন লাইন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালক নিহত -১ আহত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৫:৫৪ অপরাহ্ন

রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালির পাইকারা নামক স্থানে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস ও রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে সিএনজি চালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন সহ দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।


কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের সাদেক শেখের ছেলে

পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন সিএনজি চালককে মৃত অবস্থায় পেয়েছি বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার এস আই নিলোৎপল বলেন ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধারের কাজ করছি একজন নিহত হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল