banglahour

প্রফেসর ডা. আফজাল মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৮ ঘন্টা আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৭:৫১ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এর ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার অপরাহ্নে এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিলে বিশ্বদ্যিালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যসহ শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রফেসর ডা. আফজাল মিয়া ছিলেন সিলেটের একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, শিক্ষাদরদী ও সমাজহিতৈষী। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এর প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি ও দীর্ঘদিন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ও দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের তিনি ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।

তিনি লন্ডন থেকে ডিটিএম অ্যান্ড এইচ ডিগ্রি অর্জন করেছিলেন। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরীতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ডা. আফজাল মিয়া ১৯৪৯ সালের ১ এপ্রিল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ২০২৫ সালের ২ আগস্ট সিলেটে মৃত্যুবরণ করেন।


এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন, শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইসমাইল আহমদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল