banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় পুলিশ ১ সদস্য নিহত । আহত ২

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:২৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে টহলরত হাইওয়ে  পুলিশের পিকআপ ভ্যানে পিছন থেকে  মালবাহী  ট্রাকের ধাক্কায় কনষ্টেবল পারভেজ আহমেদ নামে ১ পুলিশ সদস্য নিহত হয়েছে  । এ সময় আহত হয়েছে আরো  ২ পুলিশ সদস্য । তারা হলো এটিএসআই জাকির মিয়া, কনষ্টেবল কামরুল হাসান।  পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি- বাসষ্ট্যান্ডের কাছে এ দূঘর্ঘটনাটি ঘটে। সিলেট জোনের  হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান,সোমবার রাতে হাইওয়ে পুলিশ ভৈরব - কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে টহল দিচ্ছিল। এমন সময় গাড়ির চাকার হাওয়া  কমে যায় । সড়কের পাশে দাড় করিয়ে চাকায় হাওয়া দেয়ার সময় কিশোরগঞ্জ গামী মালবাহী ট্রাকটি  পিছন দিক থেকে পুলিশের পি্রকআপের উপরে তুলে দেয়।  পিকআপে থাকা  কয়েকজন পুলিশ সদস্য নামতে পারলেও  বেশ পারভেজ আহমেদ নামতে পারেনি।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুলিয়ারচর থানা প

পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে   করে  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎসক পারভেজ কে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।  

নিহত পারভেজ আহমেদ৷ হবিগঞ্জ জেলার গসুলতানসি  গ্রামের আনোয়ার আলীর পুত্র। তার স্ত্রী  সালমা খাতুন ছাড়া পরিবারের আর কোন সদস্য নেই।  ২০১১ সালে পুলিশে যোগদান করে। গত মার্চ মাসে ভৈরব  হাইওয়ে  থানায়  যোগদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল