banglahour

খুলনা থেকে যশোরগামী ২০ মেট্রিক টন চাল উধাও, ঠিকাদার প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:০৪ অপরাহ্ন


খুলনা ম‌হেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগার থে‌কে প্রায় ১২ লক্ষ টাকা মু‌ল্যের ২০ মে‌ট্রিকটন সেদ্ধ চাল নি‌য়ে য‌শোর ঝিকারগাছা খাদ্য গুদা‌মের উ‌দ্যেশে বের হ‌য়ে চালসহ ট্রাক‌টির হ‌দিস পাওয়া যা‌চ্ছেনা।


এ ঘটনায় প‌রিবহন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অনা‌মিকা ট্রেডার্সের দায়ীত্ব অব‌হেলা ও ঠিকাদার প্রতিষ্ঠা‌নের মা‌লিক মোঃ সা‌হিল উ‌দ্দি‌নের ভু‌মিকা রহস্য জনক।


মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষ‌নের ব‌্যবস্থাপক মোঃ মোশা‌রেফ হো‌সেন জনান, গত ২৯ জুলাই ম‌হেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগারের ১৫ নং গুদাম থে‌কে সেদ্ধ চাল প‌রিবহন ক‌রে ঝিকরগাছ খাদ্য গুদা‌মে পৌ‌ছে দেওয়ার জন্য ঢাকা মেট্রা-ট-১৫-২৪৩৫ নং ট্রা‌কটি ঠিক ক‌রে ঠিকাদার সা‌হিল উ‌দ্দিন। প‌রিবহন ঠিকাদার নি‌জে দা‌ড়ি‌য়ে থে‌কে প্রায় ২০ মে‌ট্রিকটন চাল লোড ক‌রেন ট্রা‌কে। সংরক্ষনাগার থে‌কে চালান ও গেটপাশ নি‌য়ে বিকাল ৫ টায় বের হ‌য়ে যায়। প‌রের দিন (৩০) জুলাই ঝিকরগাছা খাদ্য গুদা‌মের খাদ্য প‌রিদর্শক মোঃ আলা‌মিন ক‌বির বিশ্বাস চাল তার গুদা‌মে পৌছাই‌নি ব‌লে তি‌নি খাদ্য সংরক্ষনাগা‌রের ব্যবস্থাপক‌কে জানান। 

এ‌দি‌কে চালসহ ট্রাক‌টি গা‌য়েব হ‌য়ে যাওয়ায় তোলপাড় শুরু হ‌য়ে‌ছে খুলনায়। এ ঘটনা‌কে কেন্দ্রক‌রে অনা‌মিকা ট্রেডা‌র্সের মা‌লিক মোঃ সা‌হিল উ‌দ্দিন ৩০ জুলাই খুলনার দৌলতপুর থানায় লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। অ‌ভি‌যো‌গের তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-প‌রিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, অ‌ভি‌যোগকারী মোঃ সা‌হিল উ‌দ্দিন অ‌ভি‌যো‌গের সা‌থে ট্রাকের নম্বর ও চাল‌কের মোবাইল ফোন নং সংযুক্ত ক‌রে‌ছেন সে সব নম্বর ভুয়া। ট্রা‌কের যে নম্বর দেওয়া হ‌য়ে‌ছে সেই নম্ব‌রের ট্রাক‌টি এক‌টি ডাম্পট্রাক যা কু‌মিল্লায় প‌রিবহন কা‌জে নি‌য়ো‌জিত আ‌ছে। চালক ও হেলাপা‌রের দেওয়া দু‌টি মোবাইল নম্বর এক‌টি ঠাকুরগাঁও অপর‌টি দিনাজপু‌রের দুইজন ম‌হিলার না‌মে রে‌জি‌স্ট্রেশন করা। এ  বিষয়টি  অনেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কার সাজি মনে করেন।
এ বিষ‌য়ে মের্সাস অনা‌মিকা ট্রেডার্স এর মা‌লিক মোঃ সা‌হিল উ‌দ্দিনের সা‌থে মু‌ঠো ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব্যস্ততা দে‌খি‌য়ে প‌রে কথা বল‌বো ব‌লে কল‌টি কে‌টে দেন।


ম‌হেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষ‌নের ব্যবস্থাপক মোঃ মোশা‌রেফ হো‌সেন ব‌লেন সংরক্ষন অভ্যন্তর থে‌কে কোন ট্রাক খাদ্য লোড ক‌রে চালান ও গেটপাশ নি‌য়ে বেরহ‌য়ে সড়‌কে ওপ‌রে উঠ‌লে তখন দায়ীত্ব প‌ড়ে সং‌শ্লিষ্ঠ প‌রিবহন ঠিকাদা‌রের। ২৯ জুলাই চালসহ ট্রাক‌টি গা‌য়েব হওয়ার বিষ‌য়ে উর্দ্ধতন কর্মকর্তা‌দের অব‌হিত করা হ‌য়ে‌ছে। আগামী ৪৫ দি‌নের ম‌ধ্যে ঠিকাদার য‌দি চাল উদ্ধার কর‌তে না পা‌রে তাহ‌লে ঠিকাদার প্রতিষ্ঠান চা‌লের দেড়গুন মুল্য সরকা‌রি কোষাগা‌রে জমা দে‌বে সেই সা‌থে তার প‌রিবহন বিল বা‌তিল করা হ‌বে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল