banglahour

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:০৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা আদালত চত্ত্বরে দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবীকে আটক করেছে পুলিশ।
উচ্চ আদালতের আইনজীবী দাবীদার
আটক এ.এস.এম. সাগর আহম্মেদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার সোনাপুর গ্রামের চান মিয়ার ছেলে ও তার সহযোগী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মরহুম ফয়েজ উদ্দিনের ছেলে মকবুল হোসেন।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় আদালত চত্ত্বর থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়।


চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অহিদুল ইসলাম ওরফে মানি খন্দকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে কিশোরগঞ্জের মিঠামইন এলাকার সাগর আহম্মেদ নিজেকে ঢাকা হাইকোর্টের এ্যাডভোকেট পরিচয় দিয়ে দামুড়হদা উপজেলার পাটাচোরা গ্রামে বিয়ে করে। 

সে চুয়াডাঙ্গা আদালতে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে থেকে ৮ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় হাইকোর্ট থেকে তাদের বিভিন্ন মামলায় জামিন করিয়ে দেবে বলে। অনুরূপভাবে গত ২০২৬ সালের ১৬ মে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের জুমার আলীর ছেলে বিপ্লব আলীর, জমাজমির রায় হাইকোর্ট থেকে রায় করিয়ে দেবে বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে সর্বমোট ১ লাখ ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বিপ্লব আলী মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা আদালতে প্রতারক ও কথিত সাংবাদিক সাগর আহম্মেদের নামে মামলা করতে আসে। 

এ সময় লোক মারফত বিপ্লব আলী জানতে পারে ভূয়া আইনজীবী সাগর আহম্মেদ চুয়াডাঙ্গা আদালত চত্ত্বরে ঘুরে বেড়াচ্ছে। এ খবর পেয়ে  আইনজীবী সহকারীরা কৌশলে  সাগর আহম্মেদকে তার এক সহযোগীসহ আইনজীবী সমিতির অফিসে নিয়ে আসে। এরপর আইনজীবীদের সহকারীরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে সাগর আহম্মেদ প্রথমে নিজেকে কিশোরগঞ্জ বারের সদস্য ও পরে ঢাকা হাইকোর্টের এক আইনজীবীর জুনিয়র হিসাবে পরিচয় দেয়। তিনি উল্লেখিত স্থানে খোঁজ নিয়ে জানতে পারেন সাগর আহম্মেদ হাইকোর্টের এক আইনজীবীর নাম ভাঙ্গিয়ে সারাদেশে  প্রতারণা করে বেড়াচ্ছে। এসময় প্রতারক ও ভূয়া আইনজীবী হিসেবে সাগর আহম্মেদ ও তার সহযোগী দালালকে চুয়াডাঙ্গায় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,আমরা সাগর আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করছি। তার ব্যাপারে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
                       

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল