
(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:১৭ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাওলানা আব্দুল গনীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের টিনশেড বাড়িতে মাওলানা আব্দুল গনী নিয়মিত বসবাস করতেন না। বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ভ্যানচালক দুলাল।
দুলাল জানান মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নাশতা করতে বাড়ি থেকে বের হন। পরে সকাল ১০টার দিকে ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির মালিক মাওলানা আব্দুল গনীকে অবহিত করেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরটির জানালার গ্রিল ভেঙে চোরেরা ঘরের ভিতর প্রবেশ করে। বাড়িটিতে মাত্র একটি ঘর থাকায় এবং দীর্ঘ সময় জনশূন্য থাকায় এ সুযোগে তারা আলমারির লকার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, সৌরবিদ্যুতের ব্যাটারি এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাড়ির মালিক মাওলানা আব্দুল গনী হিজলা থানায় যোগাযোগ করেন। পরে এসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়।
এ বিষয়ে এসআই আবুল বাশার বলেন, "ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"