
(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১১:২১ অপরাহ্ন
পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু।
সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।