banglahour

মান্দায় চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান: সহস্রাধিক লিটার মদ ও মদ তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ১

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ১১:২৭ পূর্বাহ্ন


নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় সহস্রাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। অভিযানে একজনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন অভিযুক্ত পালিয়ে যায়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনা এবং সাধারণ জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজারের সরদারপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বারিল্যা গ্রামের বাসিন্দা মো. মোতাহার হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১২টি প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত ৯৬০ লিটার 'ওয়াশ' (চোলাই মদ তৈরির উপাদান), একটি বড় পাতিলে ৩০ লিটার ওয়াশ এবং তিনটি জারকিনে রাখা ৩০ লিটার চোলাই মদ। এছাড়া মদ তৈরিতে ব্যবহৃত একটি মাটির পাতিল, একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ১ হাজার ২০ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা।

পুলিশ জানায়, পুরো বাড়িটিই চোলাই মদ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট চোলাই মদ, মদ তৈরির উপাদান ও কারখানার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

অভিযান শুরুর আগেই কয়েকজন অভিযুক্ত পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী তথ্য দিয়ে যারা পুলিশকে সহযোগিতা করছেন, তাদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল