banglahour

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ১:৪১ অপরাহ্ন


পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার (০৫ আগস্ট) নওগাঁ জেলার মুক্তির মোড়ে অবস্থিত  জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান ও বর্ষা বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

নওগাঁ জেলা পুলিশের পক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান ও বর্ষা বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ কর্মসূচির মাধ্যমে নওগাঁ জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানায় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল