banglahour

কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৩:৪৩ অপরাহ্ন


​"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান  উপলক্ষে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।​উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম,কটিয়াদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা,সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক,মিজানুর রহমান স্বপন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন মেনু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক। 
Hide quoted text

​অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে উপজেলার বিভিন্ন জুলাই যোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল