banglahour

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৩:৪৪ অপরাহ্ন


ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৭৬ হাজার ৬৫০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) র অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল।
গ্রেফতারকৃত মো নূর ইসলাম (৩৩) ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্য পারপূগী গ্রামের মৃত বিশু মোহাম্মদের ছেলে। 
ডিবি পুলিশ জানায়,  মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজার টু মাংসহাটি হিরণবন সড়েকের উত্তর পাশে অবস্থিত মো. নূর ইসলামের পানের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের ভেতর থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। পরে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক প্রতিরোধে সকল জনগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল