banglahour

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৩:৪৭ অপরাহ্ন

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবা ও প্রভাষক তাহসিনুর রহমান আকাশের পরিচালনায় সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচরীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাবাহ্ সুন্নাহ রহমান, ২য় ব্যাবসায় প্রশাসন বিভাগের রাবেয়া সুলতানা কলি ও ৩য় হয়েছেন ব্যাবসায় প্রশাসন বিভাগের প্রীতম কর টিটো। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লিমা, ২য় আইন ও বিচার বিভাগের বাহার উদ্দিন তাহের ও ৩য় হয়েছেন ইংরেজি বিভাগের প্রথমা দাশ।
সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটি চেতনার নাম। এই চেতনা হলো বৈষম্যহীন সমাজ গঠন, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে তা অর্জিত হয়। সমাজ ও রাষ্ট্রে সব ধরণের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হলো জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল