
(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৩:৫২ অপরাহ্ন
দেশের প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণ করা হবে
ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
ময়মনসিংহ প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, দেশের প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণ করা হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই শহীদ ও আহত পরিবারের সুযোগ সুধিবা বৃদ্ধির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে সরকার কাজও করছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের বিদায়।
আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক মো. রুকোনুজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।